• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চকবাজারে আগুনে নিহত ও ভাষা শহীদ স্মরণে মিলাদ মাহফিল

সিসি নিউজ, ২২ ফেব্রুয়ারী।। মহান একুশে ফেব্র“য়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদ স্মরণে এবং ঢাকা চকবাজারে আগুন ট্রাজেডীতে নিহতদের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত সৈয়দপুর পৌর শাখা। বৃহস্পতিবার (২১ ফেব্র“য়ারী) এশা নামাজের পর সৈয়দপুর বাঁশবাড়ী মাদ্রসা জামে রিজভিয়াতে ওই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে রাতে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে উদ্বাস্তু অসহায়দের মাঝে খাবার বিতরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সদস্যরা। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছা. সানজিদা আক্তার লাকি।
মিলাদ মাহফিলে মাতৃভাষার মর্যাদা আর বাঙ্গালী জাতীর প্রতি ভাষা শহিদদের অবদানের উপর গুরুত্বপূর্ণ বয়ান রাখেন ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহিদ রেজা রেজভী, জামে রেজভিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মাদ আলী মিসবাহী প্রমুখ।
আয়োজিত ওই মিলাদ মাহফিলে ঢাকা চকবাজার আগুনে নিহত ও ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভায় আরো অংশগ্রহন করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত সৈয়দপুর উপজেলা শাখার মোহাম্মদ আজহার সুলতান, পৌর শাখার সভাপতি মোহাম্মদ শফি রেজা, সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিদ আজম, সাংগঠনিক সম্পাদক নাদিম আশরাফী, হায়দার এমাদী, আনোয়ার রেজা আশরাফী, রায়হান আশরাফী, তাওহিদ রেজভী, মাহতাব কাদরীসহ আহলে সুন্নাত পৌর শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
পরে ভাষা শহীদ ও চকবাজারে নিহতদের মাগফিরাত ও দেশ জাতির কল্যানে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ