• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা

সিসি নিউজ, ২৩ ফেব্রুয়ারী।। বাংলাদেশ বিমানের দুবাইগামী একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরী অবতরন করেছে।

রবিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে। বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা থেকে উড্ডয়ণ করে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক বলেন, ‘বিমানটির মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন। সন্দেহভাজনের হাতে অস্ত্র রয়েছে।’

ঘটনার পরপরেই র‌্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে। বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরে বাইরে উৎসুক জনতা ভিড় করছেন।

ওই বিমানের একজন যাত্রী জানিয়েছেন, ‘উড়োজাহাজের ভেতরে একজন যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি বিদেশি। ভেতরে একটি গুলির শব্দ শোনা গেছে।’

বাংলাদেশ বিমানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা থেকে উড্ডয়নের পরে বিভিন্ন কারণে পাইলটের মনে হয় উড়োজাহাজটি ছিনতাইয়ের আশঙ্কা আছে। এ কারণে শাহ্ আমানতে এটি জরুরি অবতরণ করে।

বিমানে থাকা ক্রু ও সন্দেহভাজনকে আটকে অভিযানে অংশ নিয়েছে নৌ কমান্ডো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ