নীলফামারী, ৩ মার্চ॥ মৌমাছির কামড়ে আব্দুর রহিম শাহ (৪৫) নামের এক করলা চাষীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে নীলফামারী জেলা সদরের সোনারায় ইউনিয়নের হাজিপাড়া গ্রামে। নিহত কৃষক ওই গ্রমের মৃত সরিতুল্ল্যাহ শাহ্-র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ওই কৃষক নিজ বাড়ির অদুরে করলা ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ করলা ক্ষেতের একপাশে দীর্ঘদিন থেকে মৌমাছিরা উড়ে এসে তাকে আক্রমন করে। এ সময় মৌমাছির আক্রমনে গুরুতর আহত চাষীকে স্বজনরা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বিষয়টি নিশ্চিত করেন সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদ আলম।