সিসি ডেস্ক, ৪ মার্চ।। বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিমান সচিব মহিবুল হক।
সচিব জানান, তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, সুপারভাইজার, স্ক্যানিং মেশিন অপারেটর এবং যারা যাত্রীদের দেহ তল্লাশি করেছেন তাদের গাফিলতি ছিল। এ কারণেই তারা ছিনতাই চেষ্টাকারী যুবক পলাশের সঙ্গে খেলনা পিস্তল খেয়াল করেননি।
গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিলো বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের।
তবে ঢাকা থেকে ওড়ার পরপরই পলাশ আহমেদ নামের এক যুবক বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন। চট্টগ্রামে উড়োজাহাজ অবতরণের পর কমান্ডো অভিযানে মারা যান পলাশ।