• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী আসছেন মির্জা ফখরুল

Fokrulসিসি নিউজ: বিগত আন্দোলন সংগ্রামে ঝিমিয়েপড়া নেতাকর্মীদের চাঙ্গা করেত নীলফামারী আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় পৌরমার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে দলের সকল ইউনিটের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন তিনি।
জেলা বিএনপির যুগ্মআহবায়ক মীর সেলিম ফারুক মির্জা ফখরুলের সফর নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে সড়ক পথে নীলফামারীতে পৌঁেছ বিকাল সাড়ে তিনটায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে মির্জা ফখরুল নিজ জেলা ঠাঁকুরগাওয়ের উদ্দেশ্যে রওনা হবেন।
তিনি আরো জানান, শুক্রবার বিকালে সম্প্রতি উত্তপ্ত হওয়া নীলফামারীর রামগঞ্জ এলাকা পরির্দশণ ও সম্প্রতি খুন হওয়া নীলফামারীর লক্ষèীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী ও টুপামারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিবারের সাথে সাক্ষাৎ  ছিল মির্জা ফখরুলের। কিন্তু সময় স্বল্পতার কারণে রামগঞ্জ সফর বাতিল করা হয়। রাজনৈতিক এই ক্রান্তিলগ্নে দলের মহাসচিবের সফর দলীয়  নেতাকর্মীদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে জানান জেলার এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ