• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন ভিপিকে বরণ করে নিলেন শোভন

ঢাকা, ১২ মার্চ।। ডাকসু নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে বিজয়ী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূরকে বরণ করে নিলেন ছাত্রলীগ মনোনীত ভিপি প্রার্থী কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও নুরুল হক নূর পরস্পর আলিঙ্গন করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে ভিসি চত্ত্বরে নেতাকর্মীদের শান্ত করতে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান শোভন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ ১৬ কোটি মানুষের, তাদের সবাইকে আমাদের দেখে রাখতে হবে। কাউকে পর করে দিলে হবে না। ছাত্রলীগের কর্মীদের মন অনেক বড়।

তিনি নেতাকর্মীদের আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। নূর আমাদের সাথে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ