• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বিনা টিকিটে রেলভ্রমণে ৪০ যাত্রীর জরিমানা

সিসি নিউজ, ১৫ মার্চ।। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৪০ যাত্রীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার সকালে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে অবস্থানরত যাত্রী সাধারণ এবং চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ট্রেন রুপসা, রাজশাহী থেকে ছেড়ে আসা তীতুমীর ও খুলনা থেকে ছেড়ে আসা আপ রুপসা ট্রেনে ওই অভিযান পরিচালিত হয়।

রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব আলতাফ হোসেন শেখ ও সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার রায় যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন।

এ সময় ট্রেনে বিনা টিকিটে ভ্রমনের দায়ে রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব আলতাফ হোসেন শেখ ২৫ যাত্রী এবং সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার রায় ১৫ যাত্রীকে জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ