• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শুরু

সিসি ডেস্ক, ১৮ মার্চ।। দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোটগ্রহণ আজ। সকাল ৮টায় শুরু হয়ে ভোট নেয়া হবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনি এলাকায় মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখ সদস্য। পার্বত্য ৩ জেলার ২৫ উপজেলায় ভোটের মাঠে সেনাবহিনী।

অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খোলা হয়েছে ১৭টি মনিটরিং সেল। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, অনিয়ম ও পক্ষপাতের অভিযোগে এরই মধ্যে, কুলাউড়ার ওসি ও সাঘাটা থানার ইন্সপেক্টর-তদন্তকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে আরও ৪ ওসিকেও।

৩ পার্বত্য জেলায় ভোটের নিরাপত্তায় সেনাবাহিনী

২০১৪ সালের ধারাবাহিকতায় এবারো ৫ ধাপে হচ্ছে উপজেলা নির্বাচন। দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হচ্ছে ১৬ জেলার ১১৬ উপজেলায়।

যদিও তফসিল অনুযায়ী ১৭ জেলার ১২৯ উপজেলায় নির্বাচনের কথা ছিলো। কিন্তু আদালতের নির্দেশে স্থগিত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ভোট। গোপালগঞ্জ সদরসহ ৫ উপজেলার ভোট হচ্ছে তৃতীয় ধাপে এবং দিনাজপুর সদরের ভোট চতুর্থ ধাপে নেয়া হবে।

এছাড়া নওগাঁ, পাবনা, ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম সদরসহ ৬ উপজেলায় কোনো পদেই কোনো প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় ভোটগ্রহণ হচ্ছে না।

১১৬ উপজেলার মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া, দিনাজপুরের হাকিমপুর, পার্বতীপুর ও ঘোড়াঘাট, বগুড়ার আদমদিঘি ও শেরপুর, পাবনার সুজানগর, মৌলভীবাজার সদর, চট্টগ্রামের সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া ও হাটহাজারী, রাঙামাটির লংগদু ও কাপ্তাই, খাগড়াছড়ি সদর ও মানিকছড়িসহ ১৭ উপজেলায়।

আর ভাইস চেয়ার পদে ৭ ও নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না ৫ উপজেলায়।

দ্বিতীয় ধাপে ৯৯ উপজেলায় হচ্ছে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ, প্রার্থী ৩৫৮। ভাইস চেয়ারম্যান পদে ১০৯ উপজেলায় প্রার্থী ৫৩৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১১১ উপজেলায় লড়ছেন ৩৮৭ জন। আর ভোটার প্রায় ১ কোটি ৮০ লাখ। ভোটকেন্দ্র ৭ হাজার ৩৯টি।

নির্বাচনের নিরাপত্তায় মাঠে দেড় লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোটকেন্দ্রের দায়িত্বে পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে র‍্যাব-বিজিবি। ৩ পার্বত্য তিন জেলায় মোতায়েন আছে সেনাবাহিনী। বিধি ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করেছেন আড়াইশোর বেশি ম্যাজিস্ট্রেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ