• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিকৃবি ছাত্র হত্যায় বাসচালক ও সহকারীর স্বীকারোক্তি

সিলেট, ২৪ মার্চ।। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম হত্যার বিচার চেয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নগরীর চৌহাট্টা পয়েন্ট অভিমুখে যাত্রা শুরু করেন তারা। পরে সেখানে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এদিকে, হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত বাস চালক ও তার সহকারী। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাস চালক ও সহকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা।
এ সময় সড়কে পরিকল্পিতভাবে ওয়াসিম হত্যার বিচার, উদার পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
হত্যাকাণ্ডের প্রতিবাদে একদিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, বাস থেকে ফেলে ওয়াসিমকে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বাসচালক জুয়েল আহমেদ ও সহকারী মাসুক মিয়া। বিষয়টি নিশ্চিত করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ