• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে জামায়াতে চার নেতাকর্মী আটক: সিডি ও বই জব্দ

পঞ্চগড়, ২৮ মার্চ।। পঞ্চগড়ে জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টায় পঞ্চগড় শহরের পৌর খালপাড়া এলাকায় গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি সিডি ও সাংগঠনিক বই জব্দ করে পুলিশ।

আটককৃতরা হচ্ছে- পঞ্চগড় পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও জগদল দাখিল মাদরাসার সহকারি শিক্ষক জয়নাল আবেদীন (৪৩), জেলা শহরের মসজিদপাড়া এলাকার জামায়াত কর্মী শহিদুল ইসলাম (৬২), পঞ্চগড় বাজার জামায়াতের সেক্রেটারি নতুনবস্তি এলাকার আতিক (৩০) এবং পঞ্চগড় বাজার জামায়াতের আমির ও রাজনগর নতুনবস্তী এলাকার নাজিম উদ্দিন (৪৮)।

পুলিশ জানায়, পঞ্চগড় পৌরসভার খালপাড়া এলাকায় ৯নং ওয়ার্ড জামায়াতে আমির শহিদুল্লাহ পাটোয়ারী বাদলের বাসায় ১০/১২ জন জামায়াত নেতা কর্মী গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছানের নেতৃত্বে একদল পুলিশ ওই বাসায় অভিযান চালায়। পুলিশ জামায়াতের চারজন নেতাকর্মীকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান জানান, জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করছিল। এ সময় ৪ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ