• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘অনিয়ম পাওয়া গেলে ভবন মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

সাভার, ২৯ মার্চ।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।

তিনি বলেন, ওই টাওয়ারে আগুন লাগা দুঃখজনক ঘটনা। ইতোমধ্যে স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং গৃহায়ণ ও গর্ণপূত মন্ত্রণালয় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে সরকারি নিয়ম অনুযায়ী টাওয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে তিনি একথা বলেন।

নিহত ও আহতদেরকে সরকারিভাবে কোনো সাহায্য দেয়া হবে কিনা -এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের হাতে অর্থ আছে। যাদের সাহায্য লাগবে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হবে। এছাড়া নিহত ও আহদেরকে সর্বাত্মক সাহায্য করার জন্য সরকার প্রস্তুত আছে।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানাসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ