• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মেয়র নাছিরের বিরুদ্ধে প্রকৌশলীকে চড় মারার অভিযোগ

সিসি ডেস্ক, ২ এপ্রিল।। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এক প্রকৌশলীকে চড় মারার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলীরা। তবে অভিযোগ নাকচ করেছেন মেয়র নাছির।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সড়ক সম্প্রসারণ বিষয়ে আলোচনা করতে সোমবার সন্ধ্যায় নগর ভবনে যান গৃহায়ণ কর্তৃপক্ষের ছয় প্রকৌশলী ও কর্মকর্তা। ওই সময় মেয়র সভাকক্ষে অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। অনুষ্ঠানের ফাঁকে গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলীরা মেয়রের সঙ্গে দেখা করেন। আলোচনার এক পর্যায়ে বাগবিতণ্ডার জেরে গৃহায়ণ কর্তৃপক্ষের স্টাফ অফিসার আশরাফুজ্জামানকে চড় দেন বলে অভিযোগ উঠেছে। ওই সময় ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের সভাকক্ষ থেকে বের করে দেন বলে জানিয়েছেন আশরাফ।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম সার্কেলের অধীনে থাকা ১৬টি জেলায় কর্মবিরতির কর্মসূচি পালন করছেন প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীরা।
এই বিষয়ে নগরভবনে মেয়রের সঙ্গে কথা বলতে গেলে চর মারার অভিযোগ নাকচ করেন। আর কাউন্সিলর জোবায়ের টেলিফোনে জানিয়েছেন, আশরাফুজ্জামানকে লাঞ্ছিত করা হয়নি বরং ওই কর্মকর্তাই মেয়রের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে।
মেয়রের বিরুদ্ধে আনা অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে মঙ্গলবার বিকেলে মানববন্ধন কোরে চট্টগ্রামের প্রকৌশলীদের একটি সংগঠন। এদিকে, ঢাকার সেগুনবাগিচায় এ ঘটনার প্রতিবাদে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মীরা কলমবিরতি পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ