• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত

সিসি ডেস্ক, ৭ এপ্রিল।। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। এছাড়া মাদ্রাসা ছাত্রীকে আগুন দিয়ে হত্যাচেষ্টার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এনামুল করিমের নেতৃত্বে কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

গত ২৭ মার্চ ওই ছাত্রীকে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নিজ কক্ষে ডেকে নিয়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলা শ্লীলতাহানি করেন অভিযোগে মামলা হয়েছে। ছাত্রীর মায়ের করা মামলায় অধ্যক্ষ এখন কারাগারে।

ওই ছাত্রীর ভাইয়ের অভিযোগ, গতকাল তাঁর বোন পরীক্ষা দিতে গেলে অধ্যক্ষের অনুগত কয়েকজন শিক্ষার্থী ওই ছাত্রীকে মামলা তুলে নিতে বলে। ছাত্রীটি রাজি না হওয়ায় তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। দগ্ধ ছাত্রীর চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ