• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাস্টে সব সম্পত্তি দিলেন এরশাদ

সিসি ডেস্ক, ৮ এপ্রিল।। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ তার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিজের গড়া ট্রাস্টে দান করেছেন। রোববার বিকেলে নিজেসহ পাঁচজনকে নিয়ে গঠন করা ওই ট্রাস্টের নামে এসব সম্পদ দান করে দেন ৯০ বছর বয়সী এ রাজনীতিবিদ।

জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে বারিধারার বাসায় এরশাদ তার ব্যক্তিগত আইনজীবী শেখ সিরাজুল ইসলামের ব্যবস্থাপনায় সব স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে ট্রাস্ট গঠন করেন। এ ট্রাস্টে এরশাদসহ পাঁচজন রয়েছেন। অন্যরা হলেন- ছেলে এরিক এরশাদ, এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার, চাচাতো ভাই মুকুল ও এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর।’

তবে ট্রাস্টের নাম জানাতে পারেননি ফয়সাল চিশতি। ট্রাস্টের সম্পত্তির মধ্যে রয়েছে- এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসা, গুলশানের দুটি ফ্ল্যাট, বাংলামোটরের দোকান, রংপুরের কোল্ড স্টরেজ, পল্লী নিবাস, রংপুরে জাতীয় পার্টির কার্যালয়, ১০ কোটি টাকার ব্যাংক ফিক্সড ডিপোজিট।

শারীরিকভাবে অসুস্থ এরশাদকে গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। দেশে ফেরার পর হুইল চেয়ারে করে তাকে চলাফেরা করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ