• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গানে ‘মাতাল’ হবে মশা!

সিসি ডেস্ক, ৮ এপ্রিল।। অবসরে সংগীতের কাছে কে না যায়! কিন্তু মশার কামড় থেকে রক্ষা পেতে সংগীতের ব্যবহারের কথা কি কেউ শুনেছেন? গানে মশাও ‘মাতাল’ হয়—এমন সম্ভাবনার কথাই জানাচ্ছেন একদল গবেষক। সম্প্রতি এসংক্রান্ত নিবন্ধ গবেষণা সাময়িকী ‘আর্কটা ট্রপিকা’য় প্রকাশিত হয়েছে।

গবেষকদের ভাষ্য, মশার কামড় রোধে ‘ডাবস্টেপ মিউজিক’ ভালো ফল দেয়। সুরের মূর্ছনায় নেচে-গেয়ে মশগুল হয় মশা। এর ফলে মশারা কামড়ানোর কথা ভুলে যায়। গবেষণাপত্রে বলা হয়, অনেক প্রাণীর প্রজনন ও অভিযোজনের সঙ্গে শব্দ খুবই গুরুত্বপূর্ণ। নিম্ন কম্পাংকের স্পন্দন মশাকে যৌনমিলনে সহায়তা করে। আর শোরগোল এ ধরনের কর্মকাণ্ডে তাদের বাধা দেয়।

গবেষণায় দেখা যায়, সংগীতে বিনোদিত মশারা অপেক্ষাকৃত কম কামড়ায়। এ সময় তারা আপনমনে খেলাধুলা করতে পছন্দ করে। এ কারণে স্প্রের বদলে ‘ডাবস্টেপ মিউজিক’ অধিক কার্যকর। তা ছাড়া এর ব্যবহারে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না।

অবশ্য মশার কামড় থেকে রক্ষা পেতে নানা রকম ঘরোয়া উপায় প্রচলিত আছে। এক-দুই কোয়া কাঁচা রসুন খাওয়া, লেবু-কমলার খোসা ও পিঁয়াজ ঘষেও মশার কামড় থেকে মুক্তি মেলে। সূত্র : ডেইলি মিরর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ