• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লাইফ সাপোর্টে কণ্ঠশিল্পী সুবীর নন্দী

বিনোদন ডেস্ক, ১৫ এপ্রিল।। বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী লাইফ সাপোর্টে রয়েছেন। রোববার রাত ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়।
স্বজনরা জানিয়েছেন, সিলেটে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রেনে সপরিবারে ঢাকায় ফিরছিলেন সুবীর নন্দী। রাত ৯টার দিকে হঠাৎ সুবীর নন্দীর শারীরিক অবস্থা খারাপ হলে ট্রেন থেকে নামিয়ে তাকে দ্রুত সিএমএইচে নেয়া হয়। সেখানে রাতেই তার হার্ট অ্যাটাক হয়।
সুবীর নন্দী দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন। ল্যাব এইড হাসপাতালে তিনি নিয়মিত ডায়ালাইসিস নেন। দীর্ঘ ৪০ বছরের সঙ্গীত জীবনে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন সুবীর নন্দী।
চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও, সংগীতে অসামান্য অবদানের জন্য এবছরই দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান এই গুণী শিল্পী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ