• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নসিমন উল্টে শ্রমিক নিহত

ঠাকুরগাঁও, ১৫ এপ্রিল।। জেলার সদর উপজেলার গোবিন্দনগর-শ্রীকৃষ্টপুর সড়কের গোবিন্দনগর ফার্ম নামক এলাকায় পল্লী বিদ্যুতের মালামালবাহঅ নসিমন উল্টে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় নসিমনে থাকা আরো পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতের মো. নজরুল ইসলাম(৩৪) বগুড়ার শিবগঞ্জ এলাকায় আ .হানিফের ছেলে।আহতরা হলেন জিয়ারুল(২৬), রোজেন(১৯), আশরাফুল(২১), রব্বানী(২৩) ও গোলাপ(২৫)। তাদের সবার বাড়ি বগুড়ায়। তারা ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার বাবুলের হয়ে শ্রীকৃষ্টপুর এলাকায় বিদ্যুৎ সংযোগের তার ও খুঁটি লাগাতে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে পল্লী বিদ্যুতের মালামালসহ একটি নসিমন গাড়ী গোবিন্দনগর ফার্মের ইজতেমা মোড়ে বাক নিতে গিয়ে গাড়ীটি পাল্টি খায়। এসময় এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।বাকিরা আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু আশরাফ মো. ছালেহ জানান, আমাদের নিজস্ব কোনো গাড়ী সড়ক দুর্ঘটনায় কবলিত হয়নি। সম্ভবত ঠিকাদারের গাড়ী হতে পারে। তবে খোঁজ-খবর নিচ্ছি।

পল্লী বিদ্যুতের ঠিকাদার বাবুল জানান, খবর পেয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে আহতের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।

সদর থানার ওসি আশিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ