• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাফির হত্যাকারীদের শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

সিসি নিউজ, ১৭ এপ্রিল।। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা ১১ টায় শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ পাদদেশে জেলা নারী যোগাযোগ কেন্দ্র আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম নীলফামারী জেলা শাখা, জেলা যুব মহিলা লীগ, জেলা যুব নেটওয়ার্ক, নীলাচল দুস্থ্য মহিলা কল্যাণ সমিতি, থানাপাড়া নারী মিলন কেন্দ্র ছাড়াও কয়েকটি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শেণিপেশার পাঁচ শতাধীক মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে নারী যোগাযোগ কেন্দ্রের আহবায়ক ফরিদা খানমের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী, জেলা হিউম্যান রাউটস ডিফেন্ডারস ফোরামের সভাপতি অধ্যাপক সরওয়ার মানিক, সম্মিলিত সাংষ্কৃতির জোটের আহবায়ক আহসান রহীম মঞ্জিল, রবীন্দ্র সম্মিলণ পরিষদের সাবেক সাধারন সম্পাদক কামরুল আলম শাহ মুকুল, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ইসরাত জাহান পল্লবী বক্তব্য রাখেন।
বক্তারা রাফির ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ