
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আওয়ামীলীগ জনগনের জন্য হৃদয় দিয়ে কাঁদে আর অন্য কোন রাজননৈতিক দল কাঁদেনা, যারা কাদেনা তারাই বোমা মেরে মানুষ হত্যা করে । তিনি বিএনপি ও জামাতের কঠোর সমালোচনা করেন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকার সভাপতিত্বে শুক্রবার বীরগঞ্জ সরকারী ডাক্তার খানার মাঠে এক গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উপরোক্ত কথা বলেন,। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক এ্যাড.হামিদুল ইসলাম, সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল হক সবুজ, সাবেক এমপি আমিনুল ইসলাম প্রমুখ। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকমীর্, মন্ত্রী ও এমপিকে ফুলেল গনসংবর্ধনা প্রদান করেন।