• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘বাবা বেঁচে আছেন, বাবার পাশেই বসে আছি’

সিসি ডেস্ক, ২১ এপ্রিল।। জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজউল্লাহর মৃত্যুর খবর ছড়ালেও তিনি বেঁচে আছেন বলে জানিয়েছেন তার মেয়ে নুসরাত হুমায়রা। আজ রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজউল্লাহর সঙ্গে থাকা তার মেয়ে নুসরাত বলেন, ‘বাবা বেঁচে আছেন। বাবার পাশেই আমি বসে আছি।’

এর আগে বিকালে মাহফুজউল্লাহ মারা গেছেন বলে খবর ছড়িয়েছিল।

তখন বিএনপি নেতা ও ড্যাবের সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, বিকাল ৩টা ১০ মিনিটে মাহফুজউল্লাহর লাইফ সাপোর্ট খুলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এরপর মাহফুজউল্লাহর মৃত্যুতে শোক জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে বিবৃতিও আসে দলটির পক্ষ থেকে।

তবে সন্ধ্যায় ড্যাব মহাস‌চিব ও খা‌লেদা জিয়ার উপ‌দেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জা‌হিদ হো‌সেন জানান, সাংবা‌দিক মাহফুজ উল্লাহ এখ‌নো বেঁচে আছেন। কিছুক্ষণ আগে সেখা‌নে অবস্থানরত মাহফুজ উল্লাহর মে‌য়ে ডা. মেঘলা তা‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

উৎস। কালের কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ