• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের রুপসী জুয়েলার্স থেকে চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার

সিসি নিউজ, ২২ এপ্রিল॥ নীলফামারীর সৈয়দপুর শহরের সিনেমা রোডের রুপসী জুয়েলার্সে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ‌্যরাতে ওই জুয়েলার্স থেকে ২ ভরি চার আনা সোনা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র মতে, নীলফামারী জেলা শহরের প্রগতিপাড়ার বাসিন্দা নীলসাগর গ্রুপের পরিচালক (কৃষি) মো: আব্দুল আজিজের বাসা থেকে ৮ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ২৭ ভরি সোনা ও নগদ ২ লাখ টাকা চুরি যায়। এনিয়ে পরদিন ১৩ এপ্রিল থানায় একটি মামলা করেন তিনি।  এ মামলায় ২০ এপ্রিল সোনা চুরির দায়ে একই এলাকার মৃত. হোদোর ছেলে লিটন (৩২) কে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার সৈয়দপুর শহরের (শেরে বাংলা) সিনেমা সড়কের রুপসী জুয়েলার্সে অভিযান চালিয়ে সোয়া দুই ভরি সোনা উদ্ধার করা হয়। সেখান থেকে তাপস নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজাহান পাশা।
এ ব্যাপারে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, জিজ্ঞাসাবাদে আটক তাপস সরল বিশ্বাসে সোনা কিনেছেন বলে জানান। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। গভীর রাতে তাপসকে ছেড়ে দেয়ায় সৈয়দপুরের সাধারণ মানুষদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ তাদের অধিকাংশের ধারণা চোরাই সোনা কেনাসহ চুরির সাথে তাপসের সম্পৃক্ততা রয়েছে।
এ ব্যাপারে মামলার বাদি মো: আব্দুল আজিজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, গত ১২ এপ্রিল দিবাগত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে আমার দ্বিতল ভবনের ছাদের তালা ভেঙ্গে প্রবেশ করে বাসায় রক্ষিত স্টিলের আলমিরার তালা ভেঙ্গে ৮ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ২৭ ভরি সোনা ও নগদ ২ লাখ টাকা চুরি করে অজ্ঞাত চোরেরা। এনিয়ে থানায় অভিযোগ করলে প্রথমে প্রতিবেশী হোদোর ছেলে লিটনকে আটক করে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে সৈয়দপুরের রুপসী জুয়েলার্স থেকে ২ ভরি ৪ আনা সোনা উদ্ধার করা হয় এবং আটক জুয়েলার্স মালিকের ছেলে তাপসকে ছেড়ে দেয়ায় নানা প্রশ্নের উদ্ভব হয়েছে । আমার ধারণা তাপসকে ভালোভাবে জিজ্ঞসাবাদ করা হলে আমার চুরি যাওয়া সম্পূর্ণ সোনা ও নগদ টাকা উদ্ধার করা যাবে।
এদিকে বিভিন্ন সূত্রের অভিযোগ, ইতোপূর্বেও সৈয়দপুরে চোরাই সোনাসহ একাধিক ব্যবসায়ী আটকের ঘটনা ঘটেছে। সে সময়ও প্রশাসন তৎপর না হওযায় ওই ঘটনাগুলোর শেষ পর্যন্ত কোন সুরাহা হয়নি।
পুলিশ আটকের বিষয়ে কথা হলে তাপস সংবাদ কর্মীদের জানান, ভূল বোঝাবুঝির কারণে পুলিশ আমাকে দোকান থেকে আটক করে সৈয়দপুর থানায় নিয়ে যায়। কিন্তু পরে জিজ্ঞাসাবাদ শেষে আমাকে ছেড়ে দিয়েছে।
মামলার তদন্তকারী এস আই প্রদীপ কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চোর লিটনের স্বীকারোক্তি অনুযায়ী রুপসী জুয়েলার্সের স্বত্বাধিকারী রমেশ কর্মকারের ছেলে তাপস কর্মকারকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তার কাছ থেকে ২ ভরি ৪ আনা সোনা উদ্ধার করা হয়েছে। কিন্তু সোনা চুরির সাথে তার সম্পৃক্ততা নিশ্চিত না হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ