• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রী উত‌্যক্তের অভিযোগ

সিসি নিউজ, ২৬ এপ্রিল।। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটির এক নেতার বিরুদ্ধে বিশ্ববিদ‌্যালয়ের দুই ছাত্রীকে উত‌্যক্ত করার অভিযোগ মিলেছে। এ ঘটনায় আবু বিন আজাদ ওরফে শাওন নামের ওই যুবলীগ নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ‌্যালয় প্রশাসন সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

সূত্রমতে, সৈয়দপুরস্থ বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের ইলেকট্রিক‌্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ছাত্রী তাদের সহপাঠি বন্ধুকে নিয়ে গত ১৯ মার্চ বিকেলে ইন্টারনেট বিষয়ক যন্ত্র রাউটার কেনার জন‌্য সৈয়দপুর প্লাজায় আসে। এ সময় যুবলীগ নেতা শাওন ওই ছাত্রীদের উত‌্যক্ত করলে সহপাঠি বন্ধুটি এর প্রতিবাদ করায় তাকে লাঞ্চিত করে। এরপর ওই নেতা প্রায়দিনই বিশ্ববিদ‌্যালয়ের আবাসিক হলে সামনে গিয়ে তাদেরকে উত‌্যক্ত করায় বিশ্ববিদ‌্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করেন উত‌্যক্তের শিকার ওই ছাত্রীদ্বয়।

এ ঘটনায় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের সহকারী রেজিস্টার নাসির উদ্দিন নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় আবু বিন আজাদ ওরফে শাওন নামের ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে।

যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা জানান, আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।

শাওন বহিস্কার

বিভিন্ন অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবু বিন আজাদ ওরফে শাওনকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সৈয়দপুর উপজেলা আহবায়ক কমিটি থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। গত বুধবার (২৪ এপ্রিল) কমিটির সভায় ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান কমিটির আহবায়ক দিল নেওয়াজ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ