সিসি নিউজ, ২৬ এপ্রিল।। নীলফামারী জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে টিএসসিসি কোরিডোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন। সমিতির সাধারণ সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, মার্কেটিং বিভাগের প্রভাষক সাদিকুল আজাদ ও গণিত বিভাগের প্রভাষক আব্দুল আজিজ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।