• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বসিলার ওই বাড়িতে একাধিক জঙ্গি অবস্থান করছে : র‌্যাব

ঢাকা, ২৯ এপ্রিল।। রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে সেটি টিনশেড বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাড়িটিতে একাধিক জঙ্গি থাকার আশঙ্কা করা হচ্ছে। র‌্যাব তাদের জীবিত ধরার চেষ্টা করছে।

সোমবার সকালে ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর প্রধান মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, রাত ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত অপেক্ষা করা হয়। হ্যান্ড মাইকেও কথা বলার চেষ্টা করা হয়েছে। ওখানে একাধিক জঙ্গি থাকার আশঙ্কা করা হচ্ছে। ভোর ৫টার দিকে বড় বিস্ফোরণ হয়েছে। এরপর আর কোনো আওয়াজ সাড়া শব্দ মেলেনি।

তিনি আরও বলেন, আমরা আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছি। সময় নিয়ে অভিযান চালানো হবে।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের বছিলার মেট্রো হাউজিংয়ের একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা। সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানার ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ