• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সোনালী সঞ্চয় সমিতিতে ডাকাতির ঘটনায় মামলা

সিসি নিউজ, ৩০ এপ্রিল।। নীলফামারীর সৈয়দপুর শহরে সোনালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে ডাকাতির ঘটনায় সোমবার (২৯ এপ্রিল) সন্ধ‌্যায় মামলা হয়েছে। সমিতির ম‌্যানেজার মোঃ জাকারিয়া সরকার নিজে বাদী হয়ে অজ্ঞাত ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

অভিযোগ মতে, রোববার সন্ধ‌্যা সোয়া ৬টার দিকে ডাকাত সদস‌্যরা পর্যায়ক্রমে অফিসে প্রবেশ করে এবং আগ্নেয় অস্ত্র দিয়ে অফিসের ম‌্যানেজার মোঃ জাকারিয়া সরকার এবং দুই সহকারী ফিল্ড সুপারভাইজার মোঃ আলমগীর হোসেন ও মোঃ ইলিয়াছ হোসেনকে জিম্মি করে সমিতির ১৭ লাখ ৪৪ হাজার ৮০৯ টাকা  নিয়ে যায়।

সূত্র মতে, ৫ ডাকাত সদস‌্যদের মধ‌্যে দুই জনের ফুল প‌্যান্ট ও টি-শার্ট, দুই জনের ফুল প‌্যান্ট ও ফুল হাতা শার্ট এবং একজনের ফুল প‌্যান্ট ও হাফ হাতা শার্ট পরিহিত ছিল। এদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ‌্যে এবং ডাকাত সদস‌্যরা ডাকাতির সময় দিনাজপুর ও ঠাকুরগাঁও অঞ্চলের ভাষায় একে অপরের এবং জিম্মি কর্মকর্তা-কর্মচারীর সাথে কথা বলেছে।

তবে এ ঘটনার একদিন অতিবাহিত হলেও ডাকাতির সাথে জড়িতদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। ডাকাতির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে সুশীল সমাজ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা এ বিষয়ে বলেন, ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। শীঘ্রই ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ