• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে তিন শিশুর বিরুদ্ধে শিশু গণধর্ষণের অভিযোগ!

রংপুর, ২৯ এপ্রিল।। রংপুর নগরীতে ১ম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন শিশুর বিরুদ্ধে! অভিযুক্ত তিন শিশুর বয়স ৯, ১০ ও ১১ বছর! ধর্ষণের শিকার শিশুটির বয়স ৬ বছর! অভিযুক্ত তিন শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে রংপুর মহানগরীর হাজিরহাট থানায় ২নং ওয়ার্ডের পূর্ব গোয়ালু গ্রামে।

রবিবার দুপুরে ঘটনার শিকার শিশুটির মা থানায় ওই ৩ শিশুর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তার শিশুটি মারাত্ম অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার হাজিরহাট মেট্রেপলিটন থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার রংপুর নগরীর ২ নং ওয়ার্ডের পূর্ব গোয়ালু গ্রামে ১১বছরের শিশুর বিরুদ্ধে প্রথম শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করেছেন ঘটনার শিকার শিশুটির মা। অভিযোগ পাওয়ার পরে ওই শিশু তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু অভিযুক্তরা শিশু, তাদের বিরুদ্ধে কোন আইনে মামলা হবে তা নিশ্চিত হয়ে মামলা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ