• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে বিএনপির ৫ এমপি

সিসি নিউজ, ১ মে।। একাদশ জাতীয় সংসদে বিএনপির ৫ সংসদ সদস্যকে পাঁচটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে স্থান দেয়া হয়েছে। এর মধ্যে দিয়ে ওই কমিটিগুলো পূর্ণতা পেল।

মঙ্গলবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংসদ নেতার পরামর্শক্রমে সংবিধানে ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী কমিটি পুনঃগঠন করেন।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ঠাঁই হয়েছে উকিল আব্দুস সাত্তারের। এই কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু।

অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন হারুনুর রশিদ। ওই কমিটির সভাপতি এএইচএম মাহমুদ আলী।

অন্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে মো. আমিনুল ইসলাম। তার কমিটির সভাপতি মকবুল হোসেন।

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাহিদুর রহমান। যার সভাপতি জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজী।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন মোশাররফ হোসেন। এই কমিটির সভাপতি সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ