• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পরিচর্যা শেষে অবমুক্ত হলে শকুন

সিসি নিউজ, ৫ মে ।। তিন দিন চিকিৎসার পর অবশেষে অবমুক্ত করা হলে শকুনকে। আজ রবিবার (৫ মে) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. গোলাম কিবরিয়া শকুনটিকে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, বন বিভাগের কর্মচারী শরিফুল, রতন, পাখি ও পরিবেশ সুরক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি খুরশিদ জামান কাকন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব জনি, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, অর্থ সম্পদাক মামুন সাখাওয়াত, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মোরছালিন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রাকিব হাসান, কার্যকরি সদস্য রফিক, ইউএস সোহেল, সোহেল রানা, আসাদুজ্জামান, সুলতান প্রমুখ।
উল্লেখ্য যে গত ২ মে নীলফামারী সদর উপজেলা গোড়গ্রাম ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামের মহুবুল ইসলামের বাড়ী থেকে অসুস্থ অবস্থায় শুকুনটি উদ্ধার করে সামাজিক বন বিভাগ ও সেতুবন্ধনের সদস্যরা। তার আগে গত ২৩ এপ্রিল সিংড়া ফরেস্ট থেকে বন বিভাগ ও পরিবেশ প্রকৃতি বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) এর উদ্যোগে ৭ টি শকুন পরিচর্যার মাধ্যমে অবমুক্ত করা হয় তার মধ্যে এটি একটি। যার টোকেন নম্বর এ-৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ