• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গঙ্গাচড়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রংপুর, ৭ মে ।। রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম সুমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে গঙ্গাচড়ার শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর পাশে পূর্ব ইচলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের মহেশার আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ ও ধর্ষণসহ ছিনতাই, চাঁদাবাজি প্রতারণা এবং মাদকের ৯টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, সোমবার রাত দেড়টার দিকে নিহত সুমনসহ আরও দুইজন একটি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে সুমন আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে ৯টিরও বেশি মামলা থাকতে পারে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ