• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিড়ির উপর কর প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি।। চলতি অর্থ বছরের(২০১৯-২০২০) বাজেটে বিড়ির উপর সম্পুর্ণরুপে কর প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে বিড়ি ভোক্তা পক্ষ।
বুধবার দুপুরে (০৮মে) নীলফামারী সদর উপজেলা পরিষদ সড়কে নীলফামারী-০২ আসনের সংসদ সদস্যের বাসভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বিড়ি ভোক্তা পক্ষ নীলফামারী উপজেলা কমিটির সভাপতি বুলবুল হোসেন, সাধারণ সম্পাদক অমুল্য রায় এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
মানবববন্ধন শেষে নীলফামারী-২ আসের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বরাবর স্মারক লিপি প্রেরণ করেন আয়োজক সংগঠনের নেতারা।
স্মারকলিপিটি গ্রহণ করেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম।
স্মারকলিপিতে কর প্রত্যাহার ছাড়াও ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ষড়যন্ত্র বন্ধ, সিগারেটের দাম বৃদ্ধি এবং কোন সরকারী আমলা বিদেশী বহুজাতিক কোম্পানীর ডাইরেক্টর পদে না রাখার দাবী উল্লেখ করা হয়।
মানববন্ধনে বিড়ি ভোক্তা পক্ষ জেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে বিড়িতে কোন প্রকার কর ছিলো না, এখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন সফলভাবে। এখোনো আমরা বিড়ির উপর কোন কর দেখতে চাই না।
তিনি অভিযোগ করেন, বিদেশী বহুজাতিক কোম্পানী ষড়যন্ত্র করে বিড়ির দাম বৃদ্ধি করে আমাদের জোড়পুর্বক সিগারেট ধুমপান করাতে চাচ্ছে।
‘সারাদেশে ভোক্তা পক্ষের এক শ্লোগান গরীব মানুষের বিড়ির দাম কমান’ শ্লোগানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ