• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে ভোক্তা অধিকার আইনে ৭ ব্যবসায়ীর জরিমানা

চিরিরবন্দর (দিনাজপুর) ।। চিরিরবন্দরে ভোক্তা অধিকার আইনে বাজারে নির্ধারিত মূল্য তালিকা না ঝুলানো এবং রুগ্ন পশুর মাংস বিক্রির অভিযোগে ৭ মাংস ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এ ঘটনাটি আজ (৯ মে) বৃহম্পতিবার সকালে উপজেলার রাণীরবন্দরের সুইহারীবাজারে ঘটেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম গো-মাংস বিক্রেতা শামসুল হক, আব্দুস সাত্তার, রেয়াজুল ইসলাম, আকবর আলী, কালঠু, সামসুদ্দিন প্রত্যেককে ৫ হাজার টাকা করে এবং ছাগলের মাংস বিক্রেতা নুর ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম জানান, বাজারে নির্ধারিত মূল্য তালিকা না ঝুলানো এবং একেক ক্রেতার নিকট একেক দরে মাংস বিক্রি করার অপরাধে তাদের এ জরিমানা করা হয়। পুরো রমজান মাসজুড়ে এ অভিযান চলবে। কোথাও কোন প্রকার অনিয়ম পেলে ভ্রাম্যমান আদালত জেল-জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ