• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে জেএমবি’র দুই সক্রিয় সদস্য গ্রেফতার

রংপুর, ১১ মে ।। রংপুরে পৃথক দুই অভিযানে জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ (রংপুর)। শনিবার (১১ মে) রংপুরের হারাগাছে ও গঙ্গাচড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৩ (রংপুর) এর মিডিয়া অফিসার খন্দকার গোলাম মোর্ত্তূজা বিষয়টি নিশ্চিত করেছ্বন।
র‌্যাব-১৩, রংপুর সূত্রে জানা যায়, র‌্যাবের জঙ্গী সেলের একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র সক্রিয় সদস্য মোঃ রফিকুল ইসলাম (৫৮ একই এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র রফিকুল ইসলামকে (৫৮) গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে উগ্রবাদী বই ও উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জঙ্গির দেয়া তথ্যমতে, রংপুর জেলার গঙ্গাচড়া হতে জেএমবি’র অপর এক সক্রিয় সদস্য উপজেলার তালপট্টি এলাকার সেকান্দার আলীর পুত্র মোঃ নুরুল ইসলাম (২৭) গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতেও উগ্রবাদী বই ও উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত গোপনে সংগঠনের সদস্য সংগ্রহ, চাঁদা সংগ্রহ, গোপন বৈঠক সহ বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত ছিল বলে স্বীকার করে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ