• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে কলেজ ছাত্রীকে পিটিয়ে হত্যা

Gopalgongগোপালগঞ্জ: গোপালগঞ্জে জমি কেনার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আদরী ঢালী (১৬) নামের এক কলেজ ছাত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আদরী টুঙ্গিপাড়া উপজেলার প্রহলাদ ঢালীর মেয়ে। সে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
নিহতের ভাই বিদ্যুৎ ঢালী অভিযোগ করে বলেন, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামে বাড়ি করার জন্য জমি কিনতে দুই বছর আগে একই এলাকার অসীম হাজরাকে পাঁচ লাখ টাকা দেয় টুঙ্গিপাড়া উপজেলার ভৈরবনগর গ্রামের প্রহলাদ ঢালী।
কিন্তু জমি দলিল করে না দিলে প্রহলাদ টাকা ফেরত চাইলে নানাভাবে ঘুরাতে থাকে অসীম। এ নিয়ে অসীমকে চাপ দিলে তার বোন সুভাষীনী মালাকার টাকা ফেরত দিবে বলে লিখিত অঙ্গীকারনামা দেয়। পরে সে টাকা আর ফেরত না দিলে প্রহলাদের সঙ্গে অসীমের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার পর গত সোমবার থেকে প্রহলাদ ঢালীর মেয়ে আদরী নিখোঁজ হয়।
বৃহস্পতিবার আদরীকে মারাত্মক আহতাবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয় এলাকাবাসী। তাকে ওই দিন রাতে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে আজ শনিবার সকালে সে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ