নীলফামারী, ২১ মে॥ পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে ঘটনাটি ঘটে নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামে। সন্ধ্যায় শিশু দুইটির মরদেহ পুকুর হতে উদ্ধার করা হয়।
সূত্র মতে, উক্ত গ্রামের নাজমুল হুদার ৭ বছরের মেয়ে শ্যামলী ও বাবুল হোসেনের চার বছরের ছেলে রাতুল পরিবারের সদস্যদের চোখ ফাকি দিয়ে গ্রামের ভেড়পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। বিকাল পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়না। বিকালে তাদের মরদেহ ভেসে উঠে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।