• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সাংবাদিক নজু’র বড় ভাইয়ের ইন্তেকাল

সিসি নিউজ, ২২ মে ।। দৈনিক ইনকিলাব পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা সংবাদদাতা নজির হোসেন নজু’র বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সামশুল হক শাহ্ ( হুমায়ুন কবির) দূরারোগ্যব্যাধিতে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে,দুই মেয়ে, বন্ধু-বান্ধব,অসংখ্যক আত্মীয়স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামে বাদ জোহর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সৈয়দপুর রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে ডেপুটি কমান্ডার মো. মোজাম্মেল হক মরহুমের কফিনের পুষ্পমাল্য অর্পণ করে। পরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেছুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদেও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ফতেজংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুর মোহাম্মদ নুলার শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, মরহুম সামশুল হক শাহ্ সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন শপ’র কর্মচারী এবং রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ