• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির হুসিয়ারী

সিসি নিউজ, ২৩ মে ।। কেন্দ্র ঘোষিত নীলফামারী জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের পাল্টা হুসিয়ারী দিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্যরা।
আজ বৃহস্পতিবার বিকালে নীলফামারী শহরের মিডিয়া হাউজে জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রকারীদের দল থেকে বহিস্কারের দাবী জানানো হয়।
গত ১৮ মে শওকত চৌধুরী ও সাজ্জাদ পারভেজের নেতৃত্বাধীন জেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহসান আদেলুর রহমানকে আহবায়ক ও শাহজাহান চৌধুরীকে সদস্য সচিব করে ৭৭ সদস্যের জেলা জাপার নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
কেন্দ্র ঘোষিত ওই আহবায়ক কমিটি বাতিলের দাবীতে জাপার একাংশের নেতাকর্মীরা গন পদত্যাগের হুমকি দেয় গত মঙ্গলবার।
জেলা জাপার আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে আহবায়ক কমিটির সদস্য সাইদার রহমান বুলু, আসাদুজ্জামান চয়ন, মোমিনুর রশিদ শামুন ও আব্দুল হান্নান বক্তব্য রাখেন।
এসময় জাতীয় পার্টির অঙ্গসংগঠন যুব সংহতি, জাতীয় সেচ্ছাসেবক পার্টি, জাতীয় ছাত্র সমাজের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ