• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর, ২৬ মে ।। দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলম (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (২৬ মে) ভোরে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঁঠালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আলম উপজেলার কামদেবপুর গ্রামের মোশাহাক আলীর ছেলে। মো. আলম একজন গরু ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, ভোরে মো. আলম ধর্মজৈন এলাকার সীমান্তঘেঁষা পিলার নং-২০/১০এস মহাতলা নামক স্থানে রাস্তা দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে ভারতীয় বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলম। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসেন।

সীমান্তে বাংলাদেশি যুবক নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন বিজিবির ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান।

উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ