• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রতিবন্ধীদের নিয়ে হৃদয়ে সৈয়দপুরের ইফতার আয়োজন

সিসি নিউজ, ২৬ মে ।। নীলফামারীর সৈয়দপুরে ২০০ প্রতিবন্ধী মানুষকে নিয়ে ইফতারের আয়োজন করলো ‘হৃদয়ে সৈয়দপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত শনিবার শহরের গোলাহাট এলাকায় সৈয়দপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে ওই ইফতারের আয়োজন করা হয়। ওই ইফতার আয়োজনে আর্থিক সহায়তায় করেন সৈয়দপুর শহরের সমাজসেবক মো. রাকিব খান।
ইফতার মাহফিলে ২০০ প্রতিবন্ধী মানুষ অংশ নেন। হৃদয়ে সৈয়দপুর এর স্বেচ্ছাসেবী সোহেল রানা, শাহিন শাহ্, সিমলা, হাসানুর হীরা, বকুল, শাহ্জাহান, সিনথী, রফিক, জাকির, জুয়েল, মামুন ও আসিফ ওই ইফতার আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন।
ইফতার মাহফিলে অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবন্ধী ব্যক্তি জানান, আমরা কেউ জন্মগতভাবে, কেউবা দূর্ঘটনাজনিত কারণে প্রতিবন্ধী আজ। কিন্তু আমরাও তো এ সমাজেরই মানুষ। আমাদেরও তো স্বপ্ন, আশা-আকাঙক্ষা আছে, সেটি অনেকেই মনে করেন না। অথচ আমাদের সমাজ ও সংসারের বোঝা মনে করা হয়। আমাদের মতো প্রতিবন্ধীদের খোঁজ-খবর কেউ করেন না। আর সমাজের অবহেলিত প্রতিবন্ধী মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের এ ধরণের ইফতার আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ