• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোনালী সঞ্চয় সমিতিতে ডাকাতির ঘটনায় ফিল্ড অফিসার গ্রেফতার

সিসি নিউজ, ২৭ মে।। সৈয়দপুরে সোনালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের অফিস থেকে অস্ত্র ঠেকিয়ে প্রায় ১৭  লাখ টাকা ডাকাতির ঘটনায় আলমগীর হোসেন নামে ওই সমিতির ফিল্ড অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলার ভুল্লী এলাকায়।

সূত্র মতে, গত ২৮ এপ্রিল  শহরের শহীদ জহুরুল হক সড়কে (বিচালীহাটি) জনৈক চান মিয়ার ভবনের ৩য় তলায় সমিতির অফিসে বিকেলে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় সমিতির ম‌্যানেজার জাকারিয়া সরকার নিজে বাদী হয়ে অজ্ঞাত ৫-৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলায় ১৭  লাখ ৬৭ হাজার ৯ শত ৫৯ টাকা ডাকাতির কথা উল্লেখ করা হয়। এ মামলার সূত্র ধরে পুলিশ গত ১৮ মে সৈয়দপুর শহর থেকে ওই সমিতির ফিল্ড অফিসার আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) ও ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান জানান, আটক আলমগীর হোসেন ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী। সে নিজে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে জানান, ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল সিসি নিউজকে বলেন, এ ধরনের ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্তকতা অবলম্বন করা উচিৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ