• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাবার জন্য দোয়া চাইলেন অভিনেত্রী শিউলী শিলা

ঢাকা, ১ জুন ।। দর্শকপ্রিয় নাট্যাভিনেত্রী শিউলী শিলার বাবা হাজী মো: রফিকুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার ফরাজী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিন ধরেই শিউলী শিলার বাবা কিডনীজনিত সমস্যায় ভুগছেন। গেলো কয়েকদিন যাবত তিনি একটু মাত্রারিক্ত জ্বরে আক্রান্ত। রয়েছে পেটের ভেতরেও নানান সমস্যা।

যে কারণে তার শারীরিক অবস্থা এখন খুব খারাপ। এমতাবস্থায় গেলো বৃহস্পতিবার রাতে অভিনেত্রী শিউলী শিলা তার বাবাকে হাসপাতালে ভর্তি করান উন্নত চিকিৎসার জন্য। বারডেম হাসপাতালের কিডনী স্পেশালিস্ট ডাক্তার বিল্লাহ’র তত্ত্বাবধানে শিউলী শিলার বাবার চিকিৎসা চলছে। বাবার জন্য দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন শিউলী শিলা।

শিউলী শিলা বলেন, ‘আমার বাবা আমার জীবনের আদর্শ। বাবার হঠাৎ এমন অসুস্থতায় আমি’সহ পরিবারের সবাই ভীষণ ভেঙ্গে পড়েছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমার বাবাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। দেশবাসীর কাছে দোয়া চাইছি, সবাই যেন আমার বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। কারণ বাবা ছাড়া পৃথিবীটা আমি কল্পনা করতে পারিনা। বাবার ছায়াতলে সারাটা জীবন কাটাতে চাই আমি।’

শিউলী শিলা আনজাম মাসুদের ‘পরির্বতন’ ম্যাগাজিন অনুষ্ঠানের নিয়মিত একজন অভিনেত্রী। পাশাপাশি বিভিন্ন নির্মাতার নাটকেও তিনি নিয়মিত অভিনয় করেন। তবে বর্তমানে তিনি বাবার পাশেই আছেন সার্বক্ষণিকভাবে। বাবাকে এক মুহুর্তের জন্যও চোখের আড়াল করতে চাচ্ছেন না শিউলী শিলা। শিউলী শিলার বাবা দ্রুত সুস্থ হয়ে তার পরিবারের ফিরে যাক এটাই প্রার্থনা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ