• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বৈরি আবহাওয়ায় ফ্লাইট সূচিতে পরিবর্তন, যাত্রীদের ভাংচুর

সিসি ডেস্ক, ২ জুন ।। বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ তিনটি রুটে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে সূচি পুনর্বিনাসের খবরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ যাত্রীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া অনুকূলে না থাকায় সকালে ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি ফ্লাইটের সূচি পরিবর্তন করা হয়। পরবর্তীতে এর প্রভাব পড়ে রাজশাহী ও যশোর রুটের ফ্লাইটেও।
এই রুট গুলোতে ফ্লাইট পরিচালনার জন্য ড্যাশ- এইট মডেলের উড়োজাহাজ ব্যবহার করে বিমান। সম্প্রতি মিয়ানমারে বিমানের ড্যাশ এইট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কারণে অভ্যন্তরীণ চারটি রুটের জন্য এখন বিমানের রয়েছে একটি ড্যাশ এইট উড়োজাহাজ।
এ কারণেই একটি রুটে সূচি পরিবর্তন হলে এর প্রভাব পড়ে অন্য গুলোতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ