সিসি নিউজ, ২ জুন ।। সিরাজগঞ্জের বোয়ালিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৮ যাত্রী নিহত হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে বগুড়া- নগরবাড়ি সড়কের বোয়ালিয়ায় ওই দূর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি লেগুনার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৭জন যাত্রী এবং পরে হাসপাতালে নেয়ার পথে আরো এক যাত্রী মারা যায়। দূর্ঘটনায় আহত হয়েছে ২০ যাত্রী। আহতের সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার কাজে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা অংশ নিয়েছে। তাৎক্ষনিক নিহতের পরিচয় ও দূর্ঘটনার কারণ জানা যায়নি।
বিস্তারিত আসছে………