• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার

সিসি নিউজ, ২ জুন ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডেও নারী আসনের এক সদস্যের বাড়ি থেকে ভিজিএফের ১৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোছা. রাশেদা বেগমের ব্রাহ্মনপাড়ার বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়।
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জন্য ৬ হাজার ৫৭০ টি ভিজিএফের কার্ড বরাদ্দ করা হয়েছে। গত শুক্রবার থেকে ইউনিয়নের অসহায়, দুস্থ, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী মানুষের জন্য বিশেষ সহায়তার ভিজিএফের ১৫ কেজি করে চাল বিতরণ শুরু হয়। আজ উল্লিখিত ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় গোপন খবরের ভিত্তিতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়ার নেতৃত্বে উপজেলার বাঙ্গালীপুর ইউপি’র সংরক্ষিত নারী সদস্য রাশেদা বেগমের ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ভিজিএফের ১৭ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি, মোট ৫১০ কেজি) চাল উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী, ট্যাগ অফিসার উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সাদেকীন আলম ও সৈয়দপুর থানার এসআই ফিরোজ আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম গোলাম কিবরিয়া উপজেলার বাঙ্গালীপুর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যের বাড়ি থেকে ভিজিএফের ১৭ বস্তা চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এ ব‌্যাপারে ট্যাগ অফিসার উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সাদেকীন আলম নিজে বাদী হয়ে স্দৈপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ