• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা মাশরাফির

খেলাধুলা ডেস্ক, ৪ জুন।। আজ চাঁদ দেখা গেলে কাল বুধবার হবে ঈদ-উল ফিতর। এক মাস সিয়াম-সাধনার পর ঈদের উৎসবে মেতে উঠবেন বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা।

বিশ্বকাপের কারণে এবারের ঈদটা দেশে কাটাতে পারছে না টাইগাররা। বিশ্বকাপ মিশনে থাকায় ঈদটা ইংল্যান্ডেই কাটাতে হবে মাশরাফিদের। তবে ঈদে দেশ থেকে দূরে থেকেও দেশবাসীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না মাশরাফি। বাংলাদেশি এক সংবাদমাধ্যকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ভিডিও সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন দোয়া করবেন। আমাদের খেলাই ঈদ।’

ঈদটা কিভাবে কাটাবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘ঈদটা আসুক, তাহলে বলতে পারব। এমনি বলতে গেলে ভালোই লাগছে।’ এছাড়া তার সন্তানরাও সবাইকে ঈদ শুভেচ্ছা জানান। মাশরাফি ছাড়াও সেখানে তার সঙ্গে ছিলেন স্ত্রী সুমনা হক সুমি।

ঈদের আগেই দেশবাসীকে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে উড়ন্ত সূচনা করে টাইগাররা। মাশরাফিদের দ্বিতীয় ম্যাচ আগামী ৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। সেদিন টাইগাররা কিউইদের হারালে দেশবাসী আরেকটা ঈদ বোনাস পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ