• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরাজগঞ্জে বাস খাদে, নিহত ৪

সিরাজগঞ্জ, ৪ জুন ।। সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস খাদে পড়ে চারজন নিহত ও কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার তবাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফজলু (৪৫) ও রংপুরের মিঠাপুকুর ‍উপজেলার আতাউর (৩০)। নিহত অন্য দুইজনের বয়স ৩০ বছর।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি বাস তবাড়িপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও কমপক্ষে ২৩ জন আহত হন।

তিনি আরো বলেন, বাসটি উদ্ধার করা হয়েছেন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ