• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

সিসি নিউজ, ১২ জুন।। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সৈয়দপুর থানা পুলিশ সায়েদ আলী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে শহরের হাতিখানা মহল্লার বাফাজ উদ্দিন সড়কস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সায়েদ ওই মহল্লার আব্দুল্লাহ মিয়ার পুত্র।

সূত্র মতে, সায়েদ আলী সম্প্রতি ফেসবুকে সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজির হোসেনের নামে মানহানিকর তথ‌্য প্রচার করে। এ ঘটনায় মঙ্গলবার ওই ছাত্রলীগ নেতা সৈয়দপুর থানায় নিজে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। পুলিশ নজির হোসেনের দায়েরকৃত অভিযোগটি তদন্ত শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় রুজু করে।  মামলার পর পুলিশ বিকেল ৪টার দিকে সায়েদ আলীকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাসনাত খান সিসি নিউজকে জানান, আজ বুধবার সায়েদ আলীকে আদালতে প্রেরণ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৭ সালের একটি মাদকের মামলায় সায়েদ আলীর নাম রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ