
বরিশাল: বরিশালের বানারীপাড়ায় সার্বজনিন বিষ্ণু ও লোকনাথ মন্দিরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মন্দিরের সামনের কিছু অংশ পুড়ে যায়।
শনিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন পৌরসভার মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও ওসি গোলাম ছরোয়ার।
মন্দিরের সভাপতি অনুপ গুহ জানান, মন্দিরের ওই সম্পত্তি নিয়ে পার্শ্ববর্তী এ্যাড. তরিকুল ইসলামের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সম্প্রতি তরিকুল ওই মন্দির ভাংচুর ও পুড়ে ফেলার হুমকি দিলে অনুপ গুহ বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল।
উক্ত ঘটনার জের ধরেই মন্দিরে অগ্নিসংযোগ করা হতে পারে বলে মনে করেন অনুপ গুহ।