• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিয়ানমারে ত্রাণ সহায়তা প্রত্যাহারের হুমকি জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ জুন ।। মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সরকারের জাতিগত বিদ্বেষমূলক নীতির কারণে দেশটি থেকে সব ধরনের ত্রাণ সহায়তা প্রত্যাহার করার হুমকি দিয়েছে জাতিসংঘ। এক চিঠিতে এই হুঁশিয়ারি দিয়েছেন মিয়ানমারে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নাট ওস্টবি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির কারণে রাখাইনের শরণার্থী শিবিরে যারা আছে তাদের মৌলিক মানবাধিকার ও চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করা না হলে ত্রাণ সহায়তা বন্ধ করার কথা চিঠিতে বলা হয়েছে।
গত ৬ জুন লেখা চিঠিতে জাতিসংঘ জানিয়েছে, এখন থেকে চলাফেরার স্বাধীনতাসহ মৌলিক ইস্যুতে বাস্তব উন্নতি হলেই, সেখানে সহায়তা দেয়া হবে। অবশ্য, এই চিঠিকে হুমকি হিসেবে মানতে নারাজ মিয়ানমার। তাদের দাবি, চিঠিতে সহায়তার কথা বলা হয়েছে। রাখাইনে প্রায় ৫ লাখ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত রোহিঙ্গা আছে।
২০১২ সালে রাখাইনে সহিংসতা শুরুর পর বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য স্থাপিত আইডিপি ক্যাম্পে সহায়তা দিয়ে আসছে জাতিসংঘ। রোহিঙ্গা ও কামান জনগোষ্ঠীর প্রায় এক লাখ ২৮ হাজার সদস্য এসব ক্যাম্পে বসবাস করে। তবে তাদের চলাফেরায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে মিয়ানমার সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ