• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফাজিল ও কামিল পরীক্ষার ফল প্রকাশ

সিসি ডেস্ক, ১৭ জুন ।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) ২য় বর্ষ (অনিয়মিত) ও ৩য় বর্ষ পরীক্ষার (২০১৭) ফলাফল প্রকাশিত হয়েছে। একই সঙ্গে কামিল (স্নাতকোত্তর) ২য় পর্ব (অনিয়মিত) পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

জানা যায়, এ বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের ১২৭৮টি মাদরাসার ফাজিল পরীক্ষা ২৯২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ফাজিল (স্নাতক) ২য় বর্ষে (অনিয়মিত) মোট পরীক্ষার্থী ছিলেন ৪ হাজার ৬৫৬ জন। এর মধ্যে পাস করেছেন ৩ হাজার ৭২২ জন। পাসের হার ৮৪ দশমিক ১৯ শতাংশ। ফাজিল (স্নাতক) ৩য় বর্ষে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ হাজার ৯২১ জন। পাস করেছেন ৪৪ হাজার ৪৩৫ জন শিক্ষার্থীর। পাসের হার ৯৮ দশমিক ১০ শতাংশ।

এ বছর কামিল (স্নাতকোত্তর) ২য় পর্ব (অনিয়মিত) পরীক্ষা দেশের ২১৫টি মাদরাসার ১৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কামিলে মোট পরীক্ষার্থী ৯৯৫ জন। পাসের সংখ্যা ৮৫১ জন। পাসের হার ৮৯ দশমিক ২০ শতাংশ।

ফালাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারী । বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুর লতিফ ও ধর্মতত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন, সিনিয়র অধ্যাপক এমতাজ হোসেন, আইআইইআর’র পরিচালক অধ্যাপক মেহের আলী, সাবেক প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, দায়িত্বপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক আনিছুর রহমান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরীক্ষার ফলাফল ও সকল প্রকার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট http://www.iu.ac.bd পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ