• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভেজাল পণ‌্য বিক্রিতে বাধা দেয়ায়……

সিসি নিউজ, ২২ জুন ।। সৈয়দপুরে ভেজাল পণ‌্য বিক্রিতে বাধা দেয়ায় পরিবারসহ নাদিম আকতার নামে এক ব‌্যবসায়ীকে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগ মিলেছে। শহরের রেলওয়ে মার্কেটের ওই ব‌্যবসায়ী গতকাল শুক্রবার সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। নাদিম সৈয়দপুর শহরের মুন্সিপাড়া জোড়া পুকুর এলাকার মৃত আজিমের পুত্র।

নাদিম জানায়, তার ব‌্যবসা প্রতিষ্ঠানের পাশেই জামিল আকতার মুন্না ও সেলিম আকতার কাল্লুর দোকান রয়েছে। সেসব দোকানে সাজ্জাদ ও নওশাদ যথাক্রমে সাজ্জাদ কসমেটিক্স ও রিফাদ স্টোর নামে ব‌্যবসা করছে। এসব দোকানে মেয়াদোর্ত্তীণ পণ‌্যের গায়ের লেবেল পাল্টিয়ে পাইকারী ও খুচরা হিসেবে বিক্রি হচ্ছে। আর এরই প্রতিবাদ করতে গিয়ে তাদের রোষানলের শিকার হন তিনি। তিনি আরো জানান, মুন্না ও কাল্লু নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের অর্থ যোগান দাতা।

শহরের নয়াটোলা পশু হাসপাতাল সংলগ্ন মৃত বদরুদ্দিনের পুত্র সাজ্জাদ এ বিষয়ে জানান, মুন্না ও কাল্লুর আপন ছোট ভাই নাদিম। তাদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে নাদিম আমাকে অন‌্যায় কাজ করার প্রস্তাব দেয়। আমি এতে রাজি না হলে সে উল্টো আমাকে প্রাণনাশের হুমকি দেয়। ফলে আমিও থানা পুলিশের দারস্থ হয়েছি।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা উভয় পক্ষের অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ